ভোটার ও এনআইডি নিবন্ধনে নির্বাচন কমিশনে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পৌঁছান তিনি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সেখানে তারেক রহমানের ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রণয়নের সব আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
এদিকে, তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বাসসকে বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।’
এমবি এইচআর