আপসহীন রাজনীতির প্রতীক খালেদা জিয়া: রাষ্ট্রপতির শোকবার্তা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবন দেশ ও জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপতি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দেশবাসীকে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতিতে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
এমবি এইচআর

