খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের সর্বোচ্চ পর্যায়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোককাল চলছে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত।

Dec 30, 2025 - 15:51
 0  4
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের সর্বোচ্চ পর্যায়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোককাল চলছে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর (বুধবার) একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় প্রধান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই তথ্য জানান। তিনি সবাইকে শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা আরও বলেন, শোকের এই সময়ে সবাই ধৈর্যের পরিচয় দেবেন এবং শোকের সকল আনুষ্ঠানিকতায় সহযোগিতা করবেন। তিনি মহান আল্লাহর কাছে সবাইকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার তাওফিক কামনা করেন।

এমবি এইচআর