খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন।

Dec 31, 2025 - 12:32
 0  1
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন।

বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

বেগম খালেদা জিয়ার জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিতে এস জয়শঙ্করের এই সফর বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তার এই উপস্থিতিকে বাংলাদেশ–ভারত সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

এমবি এইচআর