হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে হাত মেলালেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দোয়া বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

Oct 18, 2025 - 15:36
 0  5
হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে হাত মেলালেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দোয়া বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

পোস্টে তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চে বিক্ষোভ কর্মসূচিতে নিহত শহীদ পরিবারের কাছে চেক বিতরণ অনুষ্ঠান শেষে তিনি হেফাজত আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দোয়া বিনিময় করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ হিসেবে এ সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এমবি এইচআর