লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচন করবে উপদেষ্টা মাহফুজ আলম, জানালেন তার ভাই

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় এ তথ্য জানান দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যিনি উপদেষ্টা মাহফুজ আলমের ভাই।

Oct 18, 2025 - 20:01
 0  2
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচন করবে উপদেষ্টা মাহফুজ আলম, জানালেন তার ভাই
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় এ তথ্য জানান দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যিনি উপদেষ্টা মাহফুজ আলমের ভাই।

মাহবুব আলম বলেন, “গত ১৭ বছরে রামগঞ্জে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। অবকাঠামো ভেঙে পড়েছে, মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। কিন্তু ৫ আগস্টের পটপরিবর্তনের পর মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। এখন তারা আমাদের সঙ্গে তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নিচ্ছে।”

তিনি আরও বলেন, “রামগঞ্জের ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের গর্ব—এই মাটিতেই জন্মেছেন আমাদের উপদেষ্টা মাহফুজ আলম। আমরা তার নেতৃত্বে রামগঞ্জের উন্নয়নের চেষ্টা করছি। আগামী নির্বাচনে আমরা এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে মাহফুজ আলম প্রার্থী হতে পারেন।”

এ সময় মাহবুব আলম আরও বলেন, “৫ আগস্টের পর দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচিত হয়েছে। প্রতিহিংসা ও নির্যাতনের রাজনীতি আর চলতে দেওয়া হবে না।”

সভায় এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটুর সঞ্চালনায় বক্তব্য দেন—এনসিপি নেতা আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি ও নাইম সালেহীন।

এমবি এইচআর