গণ অধিকার পরিষদের ৬৩ সদস্যের কমিটির ৪৯ সদস্য পদত্যাগ করেছেন

গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের (জিওপি) জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি সহ ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সদ্য ঘোষিত ৬৩ সদস্যের কমিটি থেকে এ পদত্যাগের তথ্য জানিয়েছেন জেলা কমিটির সভাপতি মো. আল-আমীন সরদার।

Oct 27, 2025 - 16:28
 0  3
গণ অধিকার পরিষদের ৬৩ সদস্যের কমিটির ৪৯ সদস্য পদত্যাগ করেছেন
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের (জিওপি) জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি সহ ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সদ্য ঘোষিত ৬৩ সদস্যের কমিটি থেকে এ পদত্যাগের তথ্য জানিয়েছেন জেলা কমিটির সভাপতি মো. আল-আমীন সরদার।

রবিবার কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। পদত্যাগকারীরা কমিটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সাংগঠনিক শৃঙ্খলার অভাবকে তাদের পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

২৪ অক্টোবর কেন্দ্রীয় কমিটি ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করেছিল। তবে নতুন কমিটির কার্যক্রম শুরু হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

পদত্যাগপত্রে সভাপতি আল-আমীন সরদার উল্লেখ করেছেন, “সংগঠনের প্রতি ভালোবাসা ও ত্যাগ অটুট থাকলেও, এমন পরিবেশে দায়িত্ব পালন করা সম্ভব নয় যেখানে যোগ্যতা, পরিশ্রম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হয় না।” তিনি ব্যক্তিগত সম্মান ও নীতিগত অবস্থানকে কেন্দ্র করে কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

এ পদক্ষেপের পর জেলা শাখায় শৃঙ্খলা ও নেতৃত্ব পুনর্গঠন নিয়ে নতুন প্রশ্ন উঠে এসেছে।

এমবি এইচআর