“রাজনীতি বদলে গেছে, সংস্কারের পথে স্পষ্টতা চান তাসনিম জারা”
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের রাজনীতি আগের ধাঁচে আর চলবে না। জনগণ এখন অনেক বেশি সচেতন এবং পরিবর্তনের প্রত্যাশায় আছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তাসনিম জারা বলেন, জুলাই সনদ নিয়ে অনেক আলোচনা, সমালোচনা ও দরকষাকষি হয়েছে। কিন্তু এখন প্রয়োজন এর বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করা। ‘‘জুলাই সনদ কে বাস্তবায়ন করবে, কখন বাস্তবায়ন করবে, আর বাস্তবায়ন না করলে তার দায় কে নেবে—এগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকা জরুরি,’’—যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য শুধু সনদ নয়, কার্যকর পদক্ষেপ ও জবাবদিহিতার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
এমবি এইচআর

