কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Nov 3, 2025 - 18:39
 0  3
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত প্রার্থীদের মধ্যে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। তিনি দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফজলুর রহমান ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগ দেন এবং দলীয় সংকটকালীন সময়েও সক্রিয়ভাবে নেতৃত্ব দেন। তিনি দুইবার ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। সে সময় রাষ্ট্রীয় নিপীড়ন ও প্রতিপক্ষের চাপের মুখে পড়ে তিনি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হন এবং দীর্ঘ সময় দেশান্তরে থাকতে বাধ্য হন।

এদিকে ঘোষণায় জানানো হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, ভোলা-৩ আসনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এমবি এইচআর