বিএনপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন অনেক হেভিওয়েট নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও, এই তালিকায় দলটির বেশ কয়েকজন প্রভাবশালী ও হেভিওয়েট নেতার নাম নেই।

Nov 3, 2025 - 21:13
 0  27
বিএনপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন অনেক হেভিওয়েট নেতারা
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও, এই তালিকায় দলটির বেশ কয়েকজন প্রভাবশালী ও হেভিওয়েট নেতার নাম নেই।

ঢাকা-১২ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে প্রার্থী হিসেবে মনে করা হচ্ছিল। কিন্তু দলীয় সিদ্ধান্তে ওই আসনে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

বরিশাল-২ আসনে সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালও প্রার্থী তালিকায় স্থান পাননি। বরং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উজিরপুর উপজেলা সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টুকে দল সেখানে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নামও সম্ভাব্য প্রার্থী তালিকায় না থাকার বিষয়টি অনেকে অবাক করেছে। ধারণা করা হয়েছিল তিনি কুড়িগ্রামের একটি আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এছাড়াও বিএনপি নেত্রী রুমিন ফারহানাসহ আরও কয়েকজন নেতার নাম ঘোষণা করা হয়নি, যা দলের অভ্যন্তরীণ পরিস্থিতি ও কৌশল নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছে।

বিএনপির এ তালিকা প্রকাশের পর দলের কার্যক্রম ও সমর্থকদের প্রতিক্রিয়া কেমন হবে, তা এখন সময়ই বলবে।

এমবি এইচআর