‘শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন পেয়ে যাদের অভিনন্দন জানালেন এনসিপি নেত্রী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান এবং নিবন্ধন প্রক্রিয়ায় যারা রাতদিন পরিশ্রম করেছেন, তাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ ভেরিফায়েড ফেসবুকে একই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।’
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশন তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে। এদের মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। তিনি বলেন, গণবিজ্ঞপ্তি জারির পর যদি কোনো দাবি-আপত্তি না আসে, তবে দলগুলো চূড়ান্তভাবে নিবন্ধিত হবে।
এমবি এইচআর