সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো, ঘি আমাদের লাগবেই: নায়েবে আমির তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে, কারণ ঘি তাদের প্রয়োজন হবেই। তিনি আরও বলেন, নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে।

Nov 6, 2025 - 13:03
 0  2
সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো, ঘি আমাদের লাগবেই: নায়েবে আমির তাহের
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে, কারণ ঘি তাদের প্রয়োজন হবেই। তিনি আরও বলেন, নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন মোড় থেকে যমুনা অভিমুখে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট আট দলের স্মারকলিপি প্রদানপূর্ব বিক্ষোভ সমাবেশ ও বিশাল গণমিছিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তাহের বলেন, “নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট দিন। চালাকি করলে আন্দোলনের বিস্তার আরও বাড়বে।”

তিনি আরও বলেন, “জনগণের রায়কে ভয় পেলে চলবে না। গণভোট আজ জাতির দাবি। আমরা শান্তিপূর্ণ উপায়ে দাবি জানাচ্ছি, কিন্তু সরকার যদি তা উপেক্ষা করে, তাহলে এই আন্দোলন দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে ছড়িয়ে পড়বে।”

সমাবেশে তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। এ সময় এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন।

এমবি এইচআর