জামায়াত আমিরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের বিরাজমান বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি জামায়াত আমিরের আসন্ন যুক্তরাজ্য সফরের বিষয়টিও আলোচনায় আসে। এ সফরে জামায়াত আমিরের সঙ্গে বৃটিশ সরকারের একজন মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল, মি. টিমোথি ডাকেট।
এমবি এইচআর