খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন, জানাল বিএনপি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই তাকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে একটি হাসপাতাল ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লন্ডনে চিকিৎসা সফরে খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন মোট ১৪ জন।
লন্ডন সফরে সঙ্গে থাকা ব্যক্তিরা হলেন:
-
পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান
-
ডা. জাহিদ হোসেন
-
ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা)
-
ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী
-
ডা. সাহাবুদ্দিন তালুকদার
-
ডা. নুরুদ্দিন আহমেদ
-
ডা. মোহাম্মদ জাফর ইকবাল
-
ডা. মোহাম্মদ আল মামুন
-
হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ)
-
সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ)
-
আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী)
-
মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি)
-
ফাতেমা বেগম (গৃহকর্মী)
-
রূপা শিকদার (গৃহকর্মী)
দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। পরবর্তীতে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন। শারীরিক জটিলতা বাড়ায় আবারও তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এমবি এইচআর

