খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কি না—সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে দলটির উদ্যোগে এই দোয়া মাহফিল করা হয়।

Dec 5, 2025 - 16:22
 0  2
খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কি না—সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা: মির্জা ফখরুল
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে দলটির উদ্যোগে এই দোয়া মাহফিল করা হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়।

রাজধানীর নয়াপল্টন মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা। এ সময় খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স শনিবার দেশে পৌঁছালে রবিবার তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না—চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে এসেছেন। কারাবন্দী অবস্থাতেই তার জটিল রোগের উপসর্গ শুরু হয় এবং যথাযথ চিকিৎসার অভাবে বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তাই তার সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তিনি।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

এমবি এইচআর