রুমিন ফারহানা বাদ, জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে চারটি আসন বিএনপি জমিয়তকে ছেড়ে দিয়েছে। এ তালিকায় রয়েছে সিলেট-৫, নীলফামারী-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও নারায়ণগঞ্জ-৪।

Dec 23, 2025 - 15:04
 0  2
রুমিন ফারহানা বাদ, জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিলো বিএনপি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে চারটি আসন বিএনপি জমিয়তকে ছেড়ে দিয়েছে। এ তালিকায় রয়েছে সিলেট-৫, নীলফামারী-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও নারায়ণগঞ্জ-৪।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জমিয়তের সঙ্গে এই সমঝোতার কথা জানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, সিলেট-৫ আসনে জমিয়তের আমির উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ এ মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ থেকে মনির হোসেন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জুনায়েদ আল হাবিবকে বিএনপি সমর্থন দেবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়বেন জমিয়তের সহসভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল-হাবীব। এ কারণে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন।

তবে মনোনয়ন না পাওয়ার পরেও রুমিন ফারহানা ওই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ঘোষণা দিয়েছেন।

এমবি এইচআর