নির্বাচন করার জন্য ১৪ ঘণ্টায় ২৩ লাখের বেশি চাঁদা পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিল সংগ্রহে ব্যাপক সাড়া পেয়েছেন। সহায়তার আবেদনের পর এখন পর্যন্ত তিনি মোট ২৩ লাখ ৬৮ হাজার টাকা অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন।

Dec 23, 2025 - 17:31
 0  3
নির্বাচন করার জন্য ১৪ ঘণ্টায় ২৩ লাখের বেশি চাঁদা পেলেন তাসনিম জারা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিল সংগ্রহে ব্যাপক সাড়া পেয়েছেন। সহায়তার আবেদনের পর এখন পর্যন্ত তিনি মোট ২৩ লাখ ৬৮ হাজার টাকা অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডা. তাসনিম জারা। পোস্টে তিনি লেখেন, ‘মাত্র ১৪ ঘণ্টায় আপনারা ২৩ লাখ ৬৮ হাজার টাকা ডোনেট করেছেন, যা আমাদের ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি। আপনাদের অকল্পনীয় সাড়া ও ভালোবাসায় আমরা অভিভূত।’

তিনি আরও জানান, তার নির্বাচনী তহবিল সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই ফান্ডরেইজিং কার্যক্রম বন্ধ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে দেওয়া আরেকটি পোস্টে ডা. তাসনিম জারা বলেন, এত অভূতপূর্ব সাড়া পাওয়া তাদের কল্পনার বাইরে ছিল। তিনি দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনসিপির এই নেত্রী আরও জানান, রাত ২টার পর নির্ধারিত সীমা অতিক্রম করায় বিকাশের মাধ্যমে আপাতত অনুদান পাঠানো যাচ্ছে না। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা হচ্ছে।

এমবি এইচআর