তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক
Jan 10, 2026 - 18:26
0
2
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সাক্ষাৎ হয়।
এমবি এইচআর

