গণভোটে ‘না’ জয়ী হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়া সব রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। গণভোটে যদি ‘না’ জয়যুক্ত হয়, তাহলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে।

Jan 13, 2026 - 19:06
 0  2
গণভোটে ‘না’ জয়ী হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়া সব রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। গণভোটে যদি ‘না’ জয়যুক্ত হয়, তাহলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে।

মঙ্গলবার গণভোটের প্রচারণা উপলক্ষে আয়োজিত ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটে এনসিপি স্পষ্টভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, “জনগণের প্রতি আমাদের আহ্বান—আপনারা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিন। আমাদের দল পছন্দ না হলেও, আমাদের ভোট না দিলেও অন্তত ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেবেন।”

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া। কারণ ‘হ্যাঁ’ জয়ী হলে সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাবে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থানের পর যে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন চাওয়া হয়েছিল, তা অন্তত আংশিকভাবে বাস্তবায়িত হবে। আর যদি ‘না’ জয়যুক্ত হয়, তাহলে আগের ব্যবস্থাই বহাল থাকবে, যার অর্থ গণ-অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া।

তিনি গণভোটে সর্বস্তরের জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

এমবি এইচআর