রাজধানীতে নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে গুলি ও ভাঙচুর

Jan 14, 2026 - 17:15
Jan 14, 2026 - 17:19
 0  4
রাজধানীতে নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে গুলি ও ভাঙচুর
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের একটি রাজনৈতিক কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বাড্ডা থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত দলটির একটি সাংগঠনিক অফিসে এ ঘটনা ঘটে।

এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা অফিস লক্ষ্য করে গুলি চালায়। এ সময় কার্যালয়ে থাকা ব্যানার, ফেস্টুন ও আহ্বায়ক নাহিদ ইসলামের ছবিও ভাঙচুর করা হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত হামলার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এমবি এইচআর