তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে সদ্য নিয়োগপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

Jan 19, 2026 - 17:26
 0  2
তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে সদ্য নিয়োগপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির এবং উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের একাধিক কর্মকর্তা বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, ওয়াশিংটন ডিসিতে শপথ গ্রহণের দুই দিন পর গত ১২ জানুয়ারি বাংলাদেশে পৌঁছান নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

এমবি এইচআর