আমি দল ছাড়ব, আমার চলে যাওয়াই ভালো : ভিনিসিয়ুস

Oct 28, 2025 - 12:33
 0  2
আমি দল ছাড়ব, আমার চলে যাওয়াই ভালো : ভিনিসিয়ুস

মেঘনাবার্তা প্রতিনিধি: রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র রবিবারের এল ক্লাসিকোতে ৭২ মিনিটে বদলি হওয়ার সময় ক্যামেরায় ধরা পড়েন বিরক্তি প্রকাশ করতে। তিনি বলেন, ‘সব সময় আমি! আমি দল ছাড়ব! আমার চলে যাওয়াই ভালো!’

গত কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ উপযুক্ত প্রস্তাব পেলে ভিনিসিয়ুসকে ছাড়তে পারে। মৌসুম শেষে তার চুক্তির মেয়াদ থাকবে এক বছর, কিন্তু নতুন চুক্তি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি।

রিয়ালের কোচ জাবি আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘আমি খেলার ইতিবাচক দিকগুলোতে মনোযোগ দিই, বিশেষ করে ভিনিসিয়ুসের পারফরম্যান্সে। ওর প্রতিক্রিয়া নিয়ে আমরা কথা বলব, তবে এগুলো স্বাভাবিক বিষয়।’ তিনি আরও যোগ করেন, এল ক্লাসিকোর সময় ইয়ামালের সঙ্গে সংঘর্ষ নিয়ে ‘উত্তেজনা স্বাভাবিক, অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কিছু নেই।’

একই সঙ্গে রিয়ালের আরেকটি বড় ধাক্কা, অধিনায়ক দানি কারভাহালকে ডান হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। চলতি মৌসুমে লা লিগার ১০ ম্যাচে সাতটিতে খেলেছেন ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার। গত বছর একই হাঁটুর লিগামেন্ট ও টেনডন ছিঁড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন কারভাহাল।

রিয়ালের বিবৃতিতে জানানো হয়েছে, ‘কারভাহালের ডান হাঁটুর একটি ‘লুজ বডি’ শনাক্ত হয়েছে। তাকে দ্রুত আথ্রোস্কোপিক অস্ত্রোপচার করানো হবে।’

এমবি/এসআর