এক যুগ পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিউজিল্যান্ডের

দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। বুধবার (২৯ অক্টোবর) হ্যামিল্টনে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ঘরের মাঠে এটি তাদের ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়।

Oct 29, 2025 - 15:12
 0  2
এক যুগ পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিউজিল্যান্ডের
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। বুধবার (২৯ অক্টোবর) হ্যামিল্টনে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ঘরের মাঠে এটি তাদের ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়।

টসে হেরে আগে ব্যাট করে ইংল্যান্ডের ইনিংস থামে মাত্র ১৭৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে ওভারটনের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার দুর্দান্ত বোলিংয়ে ৮ ওভারে ৩৪ রান খরচায় নেন ৪ উইকেট এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও রাচিন রবীন্দ্র (৫৪) ও কেন উইলিয়ামসন (২১) দলের ভিত্তি গড়ে দেন। এরপর মিচেল (৫৬*) ও স্যান্টনার (৩৪*) অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মাত্র ৩৩.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড, হাতে ছিল ৫ উইকেট।

এই জয়ে কিউইরা শুধু সিরিজই জেতেনি, বরং ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণও দিয়েছে আবার।

এমবি এইচআর