মেসিদের নিয়ে আসতে আর্জেন্টিনাকে ১৭০ কোটি টাকা দিতে রাজি অ্যাঙ্গোলা

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা জাতীয় দল অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে লুয়ান্দায় সফর করবে। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১৪ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Oct 31, 2025 - 15:57
 0  3
মেসিদের নিয়ে আসতে আর্জেন্টিনাকে ১৭০ কোটি টাকা দিতে রাজি অ্যাঙ্গোলা
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা জাতীয় দল অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে লুয়ান্দায় সফর করবে। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১৪ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে অ্যাঙ্গোলা সরকার আর্জেন্টিনাকে দেশের মাটিতে আনার জন্য বিশেষ প্রস্তাব দিয়েছে।

মাঠে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজের মতো তারকা খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিত করতে অ্যাঙ্গোলা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা প্রদান করবে। ফুটবলকে দেশটিতে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে এ ম্যাচ আয়োজন করা হয়েছে।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মরক্কোও আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল, তবে অ্যাঙ্গোলা সরকারের লোভনীয় প্রস্তাব এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি পরীক্ষা-নিরীক্ষা শেষে তরুণ খেলোয়াড়দের সঙ্গে তারকাদেরও দলের অংশ হিসেবে খেলানোর পরিকল্পনা করেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি প্রায় নিশ্চিতভাবেই খেলবেন, যদি অর্থপ্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয়।

এমবি এইচআর