টেস্টে অধিনায়ক থাকবেন নাজমুল হোসেন শান্ত, নিশ্চিত করল বিসিবি
মেঘনাবার্তা প্রতিনিধি: বিসিবি জানিয়েছে, নাজমুল হোসেন শান্তই ২০২৫–২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। শ্রীলঙ্কার বিপক্ষে জুনে শেষ টেস্টের পর শান্ত তখন অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শান্তের নেতৃত্বে দলের উন্নতি ও আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে। তিনি বলেন, “টেস্ট ক্রিকেটে তার ধৈর্য, প্রতিশ্রুতি এবং বোঝাপড়া দলের জন্য গুরুত্বপূর্ণ। নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের নতুন চ্যাম্পিয়নশিপ চক্রে সাহায্য করবে।”
শান্ত বলেন, “বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।”
এমবি/এসআর

