নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে সতীর্থদের মারধরের অভিযোগ

Nov 4, 2025 - 13:42
 0  2
নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে সতীর্থদের মারধরের অভিযোগ

মেঘনাবার্তাঃ বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানকালে দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

জাহানারা আলম দাবি করেছেন, জুনিয়র ক্রিকেটারদের প্রতি জ্যোতি কখনও কখনও হাতও তোলেন। তিনি বলেন, ‘‘দুবাই সফরের সময় এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় দিয়েছে। জুনিয়ররা আমাকে বলত, ‘না বাবা, এটা আর করব না, নাহলে থাপ্পড় খেতে হবে।’’’

তিনি আরও অভিযোগ করেছেন, জ্যোতি সিনিয়র হলেও অন্যদের তুলনায় বাড়তি সুযোগ-সুবিধা নেন। ফিটনেস টেস্ট ও সেশন কম দেন এবং সহকারী কোচ নিয়ে ব্যাটিং অনুশীলন করেন। জাহানারা বলেন, ‘‘ক্ষমতা পেয়ে জ্যোতি তার অপব্যবহার শুরু করেছে। প্রথমে সিনিয়রদের নাম ধরে ডাকতেন, যেমন সালমা আপুকে ‘সাল্লু’, আমাকে ‘এই জাহান’।’’

জাহানারা আরও মন্তব্য করেছেন, ‘‘জ্যোতি ছোটোবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করত। মারামারি করে হাসপাতালে যাওয়ারও রেকর্ড আছে।’’

সেনিয়র পেসারের এই অভিযোগে জাতীয় নারী ক্রিকেট দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমবি/এসআর