“অভিযোগ ভিত্তিহীন”, যৌন হয়রানির অভিযোগে মুখ খুললেন মঞ্জুরুল

Nov 8, 2025 - 11:54
 0  3
“অভিযোগ ভিত্তিহীন”, যৌন হয়রানির অভিযোগে মুখ খুললেন মঞ্জুরুল

মেঘনাবার্তা প্রতিনিধি:

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। তবে এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আগে অনুমাননির্ভর মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন সবাইকে।

জাহানারার অভিযোগে ক্রীড়া অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও প্রথমে নীরব ছিলেন মঞ্জুরুল। পরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে মুখ খোলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানতে চাইছেন। আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে।’

তিনি আরও যোগ করেন, ‘অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি প্রতিবেদন জমা দেবে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন হলে আমি তা মোকাবিলা করব এবং আমার বক্তব্য উপস্থাপন করব। তদন্তের ফল প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে বলে আশা করি। সে সময় পর্যন্ত অনুমানভিত্তিক কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি।’

এর আগে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম এবং প্রয়াত ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন ক্রিকেটার জাহানারা আলম। তিনি দাবি করেন, বিসিবির কাছে অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার পাননি।

এমবি/এসআর