বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষ ৭ নম্বরে ঢাকা
বায়ুদূষণে আবারও বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার (২০ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার প্রকাশিত সূচকে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বায়ুদূষণে আবারও বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার (২০ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার প্রকাশিত সূচকে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম।
আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার একিউআই স্কোর ১৫২, যা ‘অস্বাস্থ্যকর’ স্তরে পড়ে। এই অবস্থায় রাজধানীবাসীদের জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বাতাসের মান স্কোর ২৯৭—‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২৮৩) ও মুম্বাই (১৮২)।
রাজধানীর যে এলাকাগুলোতে সোমবার সকালে দূষণের মাত্রা সবচেয়ে বেশি ছিল, সেগুলো হলো—মিরপুরের ইস্টার্ন হাউজিং, কল্যাণপুর, মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, তেজগাঁওয়ের শান্তা ফোরাম ও গোড়ান।
বিশেষজ্ঞদের মতে, শুষ্ক মৌসুমে ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের কারণে রাজধানীতে বায়ুদূষণ বেড়ে যায়।
একিউআই সূচক অনুযায়ী,
-
০–৫০: ভালো
-
৫১–১০০: মাঝারি
-
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
-
১৫১–২০০: অস্বাস্থ্যকর
-
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
-
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ঢাকায় বসবাসকারীদের জন্য দীর্ঘসময় বাইরে থাকা এবং খোলা স্থানে ব্যায়াম করা থেকে বিরত থাকা জরুরি।
এমবি এইচআর

