মোহাম্মদপুরে মা–মেয়ের হত্যাকাণ্ডে গৃহকর্মী সন্দেহে পলাতক

রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের একটি বাসা থেকে লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করা হয়।

Dec 8, 2025 - 16:01
 0  6
মোহাম্মদপুরে মা–মেয়ের হত্যাকাণ্ডে গৃহকর্মী সন্দেহে পলাতক
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের একটি বাসা থেকে লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাসার গৃহকর্মী দুজনকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের শোবার ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে তাঁদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই ওই বাসার গৃহকর্মীকে আর পাওয়া যাচ্ছে না। সে কারণে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে মনে করছে পুলিশ।

তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। খুব দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

এমবি এইচআর