ভারতীয় হাইকমিশন অভিমুখী মিছিল আটকে দিল পুলিশ

রাজধানী ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির অংশ হিসেবে বের হওয়া একটি মিছিল আটকে দিয়েছে পুলিশ।

Dec 17, 2025 - 18:03
 0  1
ভারতীয় হাইকমিশন অভিমুখী মিছিল আটকে দিল পুলিশ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানী ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির অংশ হিসেবে বের হওয়া একটি মিছিল আটকে দিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন হোসেন মার্কেট এলাকায় ‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্মের মিছিলটি আটকে দেওয়া হয়।

পুলিশের বাধার মুখে মিছিলটি থামিয়ে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন জুলাই ঐক্যের নেতা–কর্মীরা। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আধিপত্য, মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে বেলা ৩টার দিকে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে মিছিল নিয়ে ভারতীয় হাইকমিশনের উদ্দেশে রওনা দেন জুলাই ঐক্যের নেতা–কর্মীরা। মিছিলে প্ল্যাটফর্মটির নেতা–কর্মীদের পাশাপাশি কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।

জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবি এবং ‘ভারতীয় প্রক্সি’ রাজনৈতিক দল, সংবাদমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের কথিত অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এমবি এইচআর