হোস্টেলে এনসিপি নেত্রীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।

Dec 18, 2025 - 12:19
 0  5
হোস্টেলে এনসিপি নেত্রীর রহস্যজনক মৃত্যু
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলা এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে অবস্থিত একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত রুমী জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এমবি এইচআর