ঢাকায় শীতের দাপট, তাপমাত্রা ১৩–১৪ ডিগ্রির ঘরে

রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের।

Dec 29, 2025 - 11:40
 0  3
ঢাকায় শীতের দাপট, তাপমাত্রা ১৩–১৪ ডিগ্রির ঘরে
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের।

কনকনে ঠাণ্ডায় বিপাকে পড়েছেন রাজধানীবাসী। আজ সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আবহাওয়া অধিদপ্তরের হিসাবে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এমবি এইচআর