টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ভুয়া তথ্য রোধে আলোচনা করতে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

Oct 29, 2025 - 21:27
 0  2
টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠক
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ভুয়া তথ্য রোধে আলোচনা করতে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন— টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, টিকটকের বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ, এবং টিকটকের বাংলাদেশ প্রধান আবু নাঈম।

ইসি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে যেন কোনো ধরনের মিথ্যা, বিদ্বেষমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না হয়, সেই বিষয়টি নিশ্চিত করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।

তবে বৈঠক শেষে টিকটক প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে রাজি হননি। ইসির একাধিক কর্মকর্তা জানান, এটি ছিল একটি সৌজন্যমূলক বৈঠক, যেখানে নির্বাচনকালীন সামাজিক মাধ্যমের ভূমিকা ও দায়িত্ব নিয়ে প্রাথমিক আলোচনা হয়।

এমবি এইচআর