রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৩ নভেম্বর থেকে ইসির সংলাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত দলগুলোর সঙ্গে একাধিক ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

Nov 9, 2025 - 14:54
 0  2
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৩ নভেম্বর থেকে ইসির সংলাপ
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত দলগুলোর সঙ্গে একাধিক ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আজ রবিবার সাংবাদিকদের তিনি জানান, নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গেও সংলাপের সম্ভাবনা রয়েছে। বর্তমানে ইসির তালিকায় নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি।

গত বছরের ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে দলটিকে সংলাপে ডাকছে না ইসি। অন্যদিকে এনসিপি ও গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি অব্যাহত রেখেছে।

এই পরিস্থিতিতে ইসির সংলাপে কোন কোন দলকে ডাকা হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও সংশয়।

এমবি এইচআর