“এক সময় যারা মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায়”: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষ যেমন কর্ম করে, তেমনই ফল পায়। যারা এক সময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ কখনোই কাউকে অবহেলায় ছেড়ে দেন না।

Nov 18, 2025 - 18:30
 0  2
“এক সময় যারা মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায়”: ধর্ম উপদেষ্টা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষ যেমন কর্ম করে, তেমনই ফল পায়। যারা এক সময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ কখনোই কাউকে অবহেলায় ছেড়ে দেন না। সোমবার রাতে কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদিসের দস্তারবন্দি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইয়াবা ব্যবসা সম্পূর্ণ haram। ইয়াবা বিক্রি বা সেবন—দুটোই সমাজে অশান্তি, খুনোখুনি ও পরিবারে ভাঙন তৈরি করছে। তিনি মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে বাঁচাতে চাইলে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থ রক্ষা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামিক দলগুলো এক হলে বাংলাদেশ আরও শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।

এমবি এইচআর