শুক্রবার সকালের মধ্যেই লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে : ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ডা. জাহিদ বলেন, “বেগম খালেদা জিয়াকে আজ রাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই লন্ডনে নেওয়া হবে। লন্ডনে তার চিকিৎসার জন্য ইতোমধ্যে একটি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।”
দীর্ঘদিন ধরে বেগম জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুস সমস্যা ও চোখের জটিলতাসহ নানাবিধ অসুস্থতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন।
এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। প্রায় ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বেগম জিয়া। বর্তমান শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় আবারও তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে চিকিৎসক দল জানিয়েছে।
এমবি এইচআর