খালেদা জিয়ার নিরাপত্তায় আসছে বুলেটপ্রুফ গাড়ি: রিজভী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। রিজভী বলেন, খালেদা জিয়া সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগেও অংশ নেবেন।
এ সময় তিনি দেশের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, একের পর এক অগ্নিদুর্ঘটনা মানুষকে ভাবিয়ে তুলছে—এর পেছনে পরিকল্পিত কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা দরকার।
রিজভী আরও বলেন, জুলাই সনদকে ‘মেঘনা কার্টা’ হিসেবে প্রতিষ্ঠা করতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে একযোগে কাজ করতে হবে। তার মতে, গণতন্ত্র নয়, দেশে এখন ‘মবক্রেসি’ চলছে, যা জনগণের অধিকার প্রতিষ্ঠায় বড় বাধা।
এমবি এইচআর