অবশেষে এনসিপি নেতৃত্বে ৯ দলের নতুন রাজনৈতিক জোট গঠন

Oct 29, 2025 - 11:34
 0  14
অবশেষে এনসিপি নেতৃত্বে ৯ দলের নতুন রাজনৈতিক জোট গঠন

মেঘনাবার্তা প্রতিনিধি: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক জোট গঠিত হচ্ছে। বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং এনসিপি’র নেতৃত্বে এবি পার্টি ও গণঅধিকার পরিষদসহ মোট ৯টি দল একত্রিত হচ্ছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই জোট বড় দলগুলোর সঙ্গে ভোটের মাঠে প্রতিযোগিতা করবে। ইতিমধ্যে দলগুলো কয়েক দফা বৈঠক করেছে এবং বেশ কিছু বিষয় চূড়ান্ত হয়েছে। অমীমাংসিত বিষয়গুলোও দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন জোটের নেতারা।

জোটভুক্ত নয়টি দলের মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি দল ‘গণতন্ত্র মঞ্চ’-এর প্ল্যাটফর্মে রয়েছে। এদের মধ্যে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও জেএসডি রয়েছে। বাকী তিনটি দল হলো এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ।

নতুন জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার আগে দলগুলো ক্যামেরার সামনে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবে তারা জোট নিয়ে আশাবাদী। রাষ্ট্রবিজ্ঞানীরা ভোটকেন্দ্রিক এই জোটকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, আসন্ন নির্বাচনে বড় দুই দল বিএনপি ও জামায়াতের বাইরে এই নতুন জোট কতটা প্রতিযোগিতা করতে পারবে, তা নজরকাড়া বিষয় হবে।

এমবি/এসআর