বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে আলোচিত নেত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার কথা থাকলেও, দলটির পক্ষ থেকে এ আসনে আপাতত কোনো নাম প্রকাশ করা হয়নি। এ ছাড়া ঘোষিত তালিকায় আরও ৬৩টি আসনে প্রার্থীর নাম রাখা হয়নি বলে জানা গেছে।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া-৬ আসনে।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক বসে, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
এমবি এইচআর