বিকেলে ঘোষণা: তিন দলের নতুন রাজনৈতিক জোট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সহ তিন দলের সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক জোট ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Dec 7, 2025 - 14:14
 0  2
বিকেলে ঘোষণা: তিন দলের নতুন রাজনৈতিক জোট
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সহ তিন দলের সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক জোট ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আনুষ্ঠানিকভাবে জোটটি আত্মপ্রকাশ করবে।

গত কয়েক সপ্তাহ ধরে এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদ—এই চার রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনী জোট গঠনের বিষয়ে আলোচনা চলছিল। দীর্ঘ আলোচনার পর তিন দল নিয়ে জোটটি গঠনের সিদ্ধান্ত হলেও এতে শেষ পর্যন্ত যোগ দিচ্ছে না গণঅধিকার পরিষদ।

জোটের উদ্যোক্তাদের ভাষ্যমতে, এই নতুন রাজনৈতিক সমন্বয়কে বলা হচ্ছে—
‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য।’

এমবি এইচআর