তফসিল ঘোষণা গণতন্ত্রের নতুন অধ্যায় : মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Dec 11, 2025 - 19:31
 0  3
তফসিল ঘোষণা গণতন্ত্রের নতুন অধ্যায় : মির্জা ফখরুল

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে—যে গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের জনগণ লড়াই-সংগ্রাম করে আসছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব রাজনৈতিক দল অংশ নেবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কখনোই শঙ্কা ছিল না। দলটি বরাবরই বলে এসেছে—নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ। সে পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ঘোষিত তফসিলকে তারা স্বাগত জানাচ্ছেন।

এমবি এইচআর