এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাবে না: নীলা ইসরাফিলের ব্যাখ্যা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রতীক হিসেবে শাপলা দাবি করলেও, সংবিধান ও নির্বাচনী বিধিমালার ভিত্তিতে এ প্রতীক কোনো রাজনৈতিক দলকে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির সাবেক নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রতীক হিসেবে শাপলা দাবি করলেও, সংবিধান ও নির্বাচনী বিধিমালার ভিত্তিতে এ প্রতীক কোনো রাজনৈতিক দলকে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির সাবেক নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল।
রবিবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ব্যাখ্যা করেন, শাপলা শুধু একটি ফুল নয়—এটি বাংলাদেশের জাতীয় প্রতীক। সংবিধানের দ্বিতীয় তফসিলে জাতীয় প্রতীকে শাপলাকে কেন্দ্র করে ধান, পাট ও সূর্য ব্যবহারের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। অর্থাৎ শাপলা জাতীয় পরিচয়ের কেন্দ্রীয় উপাদান।
নীলা ইসরাফিল বলেন, Election Symbols (Allocation and Registration) Order, 1972 অনুযায়ী নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে জাতীয় বা রাষ্ট্রীয় প্রতীক বরাদ্দ দিতে পারে না। এতে রাষ্ট্রীয় প্রতীকের অপব্যবহারের আশঙ্কা থাকে। তাই আইন অনুযায়ী ‘শাপলা’ কোনো দলের প্রতীক হতে পারে না।
তিনি আরও উল্লেখ করেন, ‘ধানের শীষ’ জাতীয় প্রতীকের অংশ নয়, এটি কেবল কৃষিভিত্তিক সমাজের প্রতীক। অন্যদিকে ‘শাপলা’ রাষ্ট্রীয় প্রতীকের কেন্দ্রবিন্দু, যা দলীয় স্বার্থে ব্যবহার করা অনৈতিক ও আইনবিরোধী।
নীলার ভাষায়, “শাপলা মানে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ কোনো দলের নয়। প্রতীকের পবিত্রতা তখনই রক্ষা পায়, যখন সেটি রাষ্ট্রের বাইরে রাজনীতিতে ব্যবহার না হয়।”
তিনি আরও বলেন, “আইন, সংবিধান ও নৈতিকতা—সবই এক কথা বলে: রাষ্ট্রের প্রতীক দলীয় প্রতীক হতে পারে না। রাষ্ট্রকে দলীয়করণ নয়, রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবেই দেখা উচিত।”
এমবি এইচআর

