শুধু মত প্রকাশের নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাইলেন হাসনাত আবদুল্লাহ
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দ্বিমত প্রকাশের স্বাধীনতার দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, শুধু মত প্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই।
তবে কোন পরিস্থিতি বা প্রসঙ্গকে কেন্দ্র করে তিনি এই মন্তব্য করেছেন—তা স্ট্যাটাসে স্পষ্ট করেননি এনসিপির এই শীর্ষস্থানীয় নেতা। রাজনৈতিক অঙ্গনে তাঁর এই বক্তব্যকে বর্তমান পরিস্থিতি নিয়ে পরোক্ষ মন্তব্য হিসেবে দেখা হচ্ছে বলে অনেকে মনে করছেন।
এমবি এইচআর

