‘মুখের ভাষা নোংরা শিক্ষক এমপি হতে চায়’— নীলা ইসরাফিল
ঢাকা–৮ আসনে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরিফ ওসমান হাদি। নির্বাচনী এলাকায় তিনি জোর প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি তিনি ঘোষণা দেন— তার এলাকার পাঁচ হাজার শিক্ষার্থীকে বিনা পয়সায় ইংরেজি শেখাবেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা–৮ আসনে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরিফ ওসমান হাদি। নির্বাচনী এলাকায় তিনি জোর প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি তিনি ঘোষণা দেন— তার এলাকার পাঁচ হাজার শিক্ষার্থীকে বিনা পয়সায় ইংরেজি শেখাবেন। এই ঘোষণা যেমন আলোচনা তৈরি করেছে, তেমনি শুরু হয়েছে সমালোচনাও।
সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল প্রশ্ন তুলেছেন, ‘যে শিক্ষকের মুখের ভাষাই এত নোংরা, সে জাতিকে কী শেখাবে?’ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাদির ফ্রি পড়ানোর ঘোষণার ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে তিনি এমন মন্তব্য করেন।
নীলা ইসরাফিল বলেন, “নিজে মানুষ হওয়ার শিক্ষা নেই, কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার। দেশের ট্র্যাজেডি এখানেই— অশিক্ষিত আচরণই যেখানে যোগ্যতার মাপকাঠি, সেখানেই নোংরা হাতেই ক্ষমতার চাবি চলে যায়। সংসদে বসে নীতি ঠিক করবে যে, নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না।”
তিনি আরও লিখেছেন, “যে শিক্ষকতার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে গালিগালাজকে পাঠ্যবই বানায়, তার রাজনীতি যে কতটা নোংরা হবে তা হিসাব করার জন্য কারও গণিত জানার দরকার নেই।”
এমবি এইচআর

