নতুন তিন বছরের চুক্তি, এমএলএসের শীর্ষে মেসির বেতন
আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ইন্টার মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করেছেন, যার ফলে তার বেতন আরও বাড়বে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ইন্টার মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করেছেন, যার ফলে তার বেতন আরও বাড়বে। নতুন চুক্তিতে মেসির বার্ষিক বেতন ও সাইনিং বোনাস মিলিয়ে ২০.৪৫ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ কোটি ৪৩ লাখ টাকারও বেশি।
২০২৫ সালের মেজর লিগ সকারের (এমএলএস) খেলোয়াড় বেতন তালিকায় মেসি সর্বোচ্চ স্থান অধিকার করেছেন। শীর্ষ তিনে থাকবেন আরও একজন ইন্টার মায়ামির খেলোয়াড় সার্জিও বুসকেটস, যার বেতন ৮.৭৮ মিলিয়ন ডলার (প্রায় ১০৭ কোটি ৫২ লাখ টাকা)। দুই নম্বরে অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন, যার বার্ষিক বেতন ১১.১৫ মিলিয়ন ডলার (প্রায় ১৩৬ কোটি ৫৪ লাখ টাকা)।
মায়ামির হয়ে খেলা স্পেনের কিংবদন্তি জর্দি আলবা শীর্ষ দশে আছেন। তবে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে আসা আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল শীর্ষ দশে নেই। শীর্ষ পাঁচে বাকি খেলোয়াড়দের মধ্যে আছেন আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন এবং সান দিয়েগো এফসির হার্ভিং লোজানো।
এমবি এইচআর

