নিষেধাজ্ঞা কমল রোনালদোর, স্বপ্নের ষষ্ঠ বিশ্বকাপে নিশ্চিন্ত যাত্রা

ক্রিস্তিয়ানো রোনালদোর ওপর ফিফার আরোপিত তিন ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে দুইটি স্থগিত করা হয়েছে। ফলে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পর্তুগালের এই সুপারস্টারকে দলে পাওয়া যাবে।

Nov 26, 2025 - 11:08
 0  3
নিষেধাজ্ঞা কমল রোনালদোর, স্বপ্নের ষষ্ঠ বিশ্বকাপে নিশ্চিন্ত যাত্রা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ক্রিস্তিয়ানো রোনালদোর ওপর ফিফার আরোপিত তিন ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে দুইটি স্থগিত করা হয়েছে। ফলে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পর্তুগালের এই সুপারস্টারকে দলে পাওয়া যাবে। ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দারা ও’শের পিঠে কনুই মারায় পাওয়া লাল কার্ডের পর ফিফা তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছিল—যা ছিল রোনালদোর ২২৬তম আন্তর্জাতিক ম্যাচে প্রথম লাল কার্ড।

ইতোমধ্যে আর্মেনিয়ার বিপক্ষে একটি ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন তিনি। ওই ম্যাচে রোনালদো না খেললেও বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করে পর্তুগাল। ফিফা জানিয়েছে, বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশনে স্থগিত থাকবে। এ সময়ের মধ্যে একই ধরনের অপরাধ করলে স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে এবং তাকে সাথে সাথে দুই ম্যাচে নিষিদ্ধ হতে হবে।

আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোল করা রোনালদো নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন। বর্তমানে সৌদি আরবের আল নাসরের হয়ে খেললেও জাতীয় দলে তার ভূমিকা এখনো সমান গুরুত্বপূর্ণ।

এমবি এইচআর