ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা, সরাসরি এভারকেয়ার হাসপাতালে
লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা।
এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স সময়মতো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পিছিয়ে গেছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযুক্ত হলে এবং মেডিক্যাল বোর্ড সম্মতি দিলে ইনশাআল্লাহ আগামী রবিবার তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’
এমবি এইচআর

