পদত্যাগ প্রসঙ্গে নীরব আসিফ মাহমুদ, সিদ্ধান্ত জানাবে প্রেস উইং

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার সম্ভাব্য পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং—এমনটি জানিয়েছেন তিনি নিজেই।

Dec 10, 2025 - 16:33
 0  2
পদত্যাগ প্রসঙ্গে নীরব আসিফ মাহমুদ, সিদ্ধান্ত জানাবে প্রেস উইং
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার সম্ভাব্য পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং—এমনটি জানিয়েছেন তিনি নিজেই। বুধবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ।

বর্তমানে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সংবাদ সম্মেলন ডাকার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছিল—তিনি হয়তো পদত্যাগ ঘোষণা করতে যাচ্ছেন।

তবে পদত্যাগের প্রশ্নে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিষয়টি তাঁর বলার নয়; প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাকি কোনো দলের ব্যানারে নির্বাচন করবেন—তা এখনও পরিষ্কার নয়। সংবাদ সম্মেলনে তিনি দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জনও তুলে ধরেন।

এমবি এইচআর